এই যে বিটপি-শ্রেণি হৈরি সারি সারি— কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি।,,,,,,,

এই যে বিটপি-শ্রেণি হৈরি সারি সারি—


কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি।,,,,,,,


সারমর্ম

এই যে বিটপি-শ্রেণি হৈরি সারি সারি—


কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি।

 কেহ বা সরল সাধু হৃদয় যেমন, 

 ফল-ভরে নত কেহ গুণীর মতন। 

 এদের স্বভাব ভালো মানবের চেয়ে, 

 ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে।

 যখন মানবকুল ধনবান হয়, 

 তখন তাদের শির সমুন্নত রয়। 

 কিন্তু ফলশালী হলে এই তরুগণ,

  অহংকারে উচ্চশির না করে কখন।

   ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত, 

   নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত।


সারমর্মঃ গাছ ফলে পরিপূর্ণ হয়ে নত হয়। তাতে তার গৌরব থাকলেও অহংকার থাকে না। কিন্তু মানুষের অর্থ হলেই অহংকার, অর্থ ফুরিয়ে গেলেই মাথা নিচু হয়। গাছ ফলশূন্য হলেও কিন্তু মাথা সোজা করে নাড়িয়ে থাকে। নীচ স্বভাবের মানুষের মতো সে কারও কাছে অবনত হয় না।




Post a Comment

Previous Post Next Post